কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্যে নিচের বিষয়গুলা মেনে চলতে হবেঃ খাদ্য তালিকা অনুযায়ী বিধি নিষেধ মেনে খাবার খেতে হবে। নিয়মিত কিছু কায়িক পরিশ্রম / ব্যয়াম করতে হবে। নির্দেশ অনুযায়ী রক্ত বা প্রস্রাবে সুগার এর মাত্রা মেপে দেখতে হবে এবং কম-বেশী হলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত এ রোগের চিকিৎসা কখনোই বন্ধ রাখা যাবেনা। পায়ের বিশেষ যত্ন নিতে হবে যেমন খালি পায়ে হাটা যাবেনা, নরম জুতা পরতে হবে, নিয়মিত নখ কাটতে হবে, সবসময় পা পরিস্কার রাখতে হবে, কোনো আঘাত পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দাঁতের বিশেষ যত্ন নিতে হবে, যেমন দুই বেলা ব্রাশ ও টুথপেষ্ট দিয়ে দাত মাজা, ব্রাশ করার পর ১ মিনিট ধরে দাঁতের মাড়ি মালিশ করা, পান-জর্দা-সুপারি-চুন-তামাক এসব ব্যবহার না করা ইত্যাদি।দাঁতে কোনো সমস্যা হলে সাথে সাথেই দাঁতের ডাক্তার কে দেখিয়ে নিবেন এবং প্রতি বৎসর কমপক্ষে একবার তার স্মরনাপন্ন হলে উপকৃত হ...